শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ১২ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ মে, ২০২২ ০১:১০ অপরাহ্ন

     ১২ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু

    ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ১২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। শনিবার (২৮ মে) সকাল ১০টায় ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেল যোগাযোগ আবার শুরু হয়।

    জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ার পর থেকে ওই রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

    এদিকে শুক্রবার রাতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকাগামী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। অনেকে নারী ও শিশুদের নিয়ে পড়েন নানা সমস্যায়। অনেকে বিকল্প সড়ক পথে কালিয়াকৈরের মৌচাক ও সফিপুর দিয়ে বাসে করে ঢাকার উদ্দেশে চলে যান। অনেকে চন্দ্রা দিয়ে সাভার হয়ে ঢাকার দিকে যান।

    অপরদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে ও ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস মির্জাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকার পর অনেক যাত্রী রাতে ও সকালে বিকল্প পথে গন্তব্যে চলে যান। তবে রাত হয়ে যাওয়ায় এসব ট্রেনের অনেক যাত্রী ট্রেনেই রাত্রী যাপন করেন। সকালে বাসে করে গন্তব্যে রওনা হন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর