শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ মে, ২০২২ ০১:২৯ অপরাহ্ন

    অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু

    স্বাস্থ্য অধিদপ্তরের বেধে দেওয়া সময় শেষ হওয়ার পর দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ।
    এরই অংশ হিসেবে রোববার (২৯ মে) দুপুরে রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা ক্রাউন মেডিকেল সেন্টারের মাধ্যমে এই অভিযান শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।

    অভিযানের শুরুতে সংশ্লিষ্টরা জানান, কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার অনিবন্ধিত ও নবায়নবিহীন কি না যাচাই করতে অভিযান শুরু হয়েছে। কাগজপত্রসহ বিভিন্ন বিষয় যাচাই করা হচ্ছে। ঢাকা ক্রাউন মেডিকেল সেন্টারে আপাতত কোনো অনিয়ম পাওয়া যায়নি। পরে অভিযানিক দলটি ডগমা হাসপাতালসহ আশপাশের ক্লিনিক ও ডাগায়নিস্টিক সেন্টারে যায়। ঢাকায় বাড্ডার পাশাপাশি অন্যান্য এলাকায়ও অভিযানে নামবে কর্তৃপক্ষ।

    সূত্রমতে, গত ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়। এসময়ের মধ্যে ক্লিনিক বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়।

    শনিবার ৭২ ঘণ্টা অতিক্রম হওয়ার পরই দেশের বিভিন্ন স্থানে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়।
    দেশে অবৈধ, অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কতগুলো সে তথ্য স্বাস্থ্য অধিদফতরের কাছে নেই বলে জানা গেছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর