শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ মে, ২০২২ ১১:৪৩ অপরাহ্ন

    ‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি

    পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে। আজ রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর তা গেজেট প্রকাশ করা হয়।

    এতে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি সরকার পদ্মা সেতু নামে নামকরণ করলো।
    জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর