শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মন্টুসহ তিন জনের ফাঁসি

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মে, ২০২২ ১২:৩৮ অপরাহ্ন

    মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মন্টুসহ তিন জনের ফাঁসি

    একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে জয়পুরহাটের জামায়াতে ইসলামীর সাবেক আমীর নওগাঁর মো. রেজাউল করিম মন্টুসহ তিন জনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ রায় দেন। মামলার বাকি দুই দণ্ডিত হলেন- মো. নজরুল ইসলাম, মো. শহিদ মণ্ডল। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক।


    মামলাটির চূড়ান্ত শুনানির পর গত ২৬ এপ্রিল রায় অপেক্ষমান রাখা হয়েছিল। গত রবিবার মামলাটি কার্যতালিকায় উঠলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করে দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষে এ মামলায় ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, আবুল কালাম আযাদ ও তাপস কুমার বল। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এম এইচ তামিম।  

    রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর হায়দার আলী সন্তষ্টি প্রকাশ করে বলেন, আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিরা যদি রায়ের বিরুদ্ধে আপিলও করেন সেখানেও মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকবে বলে আশা করি। রায়ে প্রসিকিউশন সন্তুষ্ট।

    অন্যদিকে মৃত্যুদণ্ডাদেশের রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম। তিনি বলেন, যথাযথ বিচার হয়নি। রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে তারা খালাস পাবেন। ’

    মানবতাবিরোধী অপরাধের মামলায় নওগাঁর মো. রেজাউল করিম মন্টু, মো. নজরুল ইসলাম, মো. শহিদ মণ্ডল ও মো. ইসহাকের বিরুদ্ধে ২০১৬ সালের ১৮ অক্টোবর তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চার আসামির মধ্যে মো. ইসহাক তদন্ত চলার সময়ই গ্রেপ্তার অবস্থায় মারা যান। অন্য তিন আসামির মধ্যে নজরুল ইসলাম পলাতক।

    এক বছর তদন্তের পর ২০১৭ সালের ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তের সময় ৩১ জনের জবানবন্দি গ্রহণ করা হয়। মামলাটি তদন্ত করেন তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।

    তদন্ত প্রতিবেদনটি যাচাই-বাছাইয়ের পর প্রসিকিউশন ২০১৮ সালের ২৬ নভেম্বর মামলাটি আদালতে দাখিল করে। শুনানি নিয়ে আদালত ২০১৯ সালের ১৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সাতজনকে হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠণ ও অগ্নিসংযোগে সম্পদ ধ্বংসের অপরাধে আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠন করা হয়।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর