সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার (১ জুন) মাসিক এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা এবং রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এছাড়া মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।