রংপুর সফরকালে গত ২৯ মে পীরগঞ্জে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। তিনি সেখানে ফাতেহা পাঠ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় তার সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।