শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

    নিজস্ব প্রতিবেদক

    ১ জুন, ২০২২ ০৮:০৩ অপরাহ্ন

    রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

    রাজবাড়ীর দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় ট্রাক-অটোরিক্সা-প্রাইভেটকার ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন। অন্যজন অটোরিক্সা চালক।

    নিহতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের বছির উদ্দিন মিয়ার ছেলে নাসির মিয়া, মোতালেব মন্ডলের মেয়ে মরিয়ম বেগম, স্ত্রী মছিরন বিবি, নাতী ইউসুফ আলী, নয়ন এবং নাতনী শিলা।

    জানা যায়, মোতালেব মন্ডলের ছেলে ইসলাম মন্ডল একটি মামলায় রাজবাড়ীর কারাগারে রয়েছেন। বুধবার তার আদালতে হাজিরার তারিখ ছিল। ইসলাম মন্ডলের সাথে দেখা করতে পাংশার পুইজোর থেকে একটি অটোরিক্সায় একই পরিবারের ৮জন রাজবাড়ী যাচ্ছিলেন। কালুখালীর চাঁদপুর এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় সেখানে প্রাইভেটকারটি ট্রাকের সাথে ধাক্কা খায়। সংঘর্ষে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন এবং পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন মারা যায়। অটোরিক্সার অপর ৩ যাত্রী আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

    পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ’সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহত ও আহতদের উদ্ধার করে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর