শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চাল মজুতকারীরা আওয়ামী লীগের হলেও ছাড় দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১ জুন, ২০২২ ০৮:৪৭ অপরাহ্ন

    চাল মজুতকারীরা আওয়ামী লীগের হলেও ছাড় দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন অবৈধভাবে চাল মজুতকারীরা আওয়ামী লীগের হলেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, চাল মজুতকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।

    খাদ্যমন্ত্রী বলেন, চালের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সম্প্রতি চালের দাম দফায় দফায় বেড়ে যাওয়ায় সারা দেশে অবৈধভাবে চাল মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এ বিষয়টি মনিটর করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে।

    অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা এই কাজ করছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই। আওয়ামী লীগের হলেও তারা ছাড় পাবে না।’

    চাল সরবরাহের কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বাড়তে থাকায় সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে সারা দেশেই অভিযান পরিচালনা শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের ছয়টি বড় গ্রুপ কোম্পানি অবৈধভাবে চালের মজুত করছে বলে প্রমাণ পাওয়া গেছে।

    চাল মজুতের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যেসব ব্যবসায়ী অভিযানের ভয়ে পালিয়ে যাচ্ছে দোকান রেখে, তারা পালিয়েও পার পাবে না। এই অভিযানের পর চালের দাম কমে আসবে।

    এদিকে, অতিবৃষ্টি ও বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে জানানোর জন্য প্রত্যেক জেলা প্রশাসককে সাত দিন সময় দেওয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর