শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজউকের নতুন চেয়ারম্যান আনিছুর রহমানের যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জুন, ২০২২ ১১:৩৮ অপরাহ্ন

     রাজউকের নতুন চেয়ারম্যান আনিছুর রহমানের যোগদান

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন মো. আনিছুর রহমান মিঞা। শনিবার (জুন) বিদায়ী চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরীর উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

    এর আগে গত ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান মিঞাকে প্রেষণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ হয়।  ৪ জুন থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

    রাজউকের বিদায়ী চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছে।

    বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনিছুর রহমানের বাড়ি গাজীপুরে। তিনি এর আগে প্রায় দেড় বছর রাজউকের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে যোগদানের দুই বছর পর ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। তার ২০২৩ সালের ১ এপ্রিল অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর