শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকা ছাড়লো বিমানের প্রথম হজ ফ্লাইট

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুন, ২০২২ ১০:৫৭ পূর্বাহ্ন

    ঢাকা ছাড়লো বিমানের প্রথম হজ ফ্লাইট

    চলতি বছরের পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। ৪১০ হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়লো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। রোববার (৫ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, এটিই বিমানের প্রথম হজ ফ্লাইট। বিমানটি জেদ্দায় পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে।

    করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর এবার বাংলাদেশ সহ বহির্বিশ্বের মুসলিমরা হজ পালনের সুযোগ পাচ্ছেন। সৌদির সিদ্ধান্ত জানানোর পর খুব স্বল্প সময়ের মধ্যে এবার হজের প্রস্তুতি শুরু হয়। প্রাথমিকভাবে ৩১ মে হজ ফ্লাইট শুরু করার কথা ছিল। কিন্তু ঢাকায় সৌদি আরবের প্রিএরাইভাল  ইমিগ্রেশন সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় যথাসময় হজ ফ্লাইট শুরু হয়নি। তাই আজ ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজ ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিদেশি নাগরিকদের জন্য হজযাত্রা বন্ধ ছিল। এবার হজযাত্রা উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বছর বাংলাদেশ থেকে যে ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন, তার ৫০ শতাংশ অর্থাৎ ২৮ হাজার ৭৯৩ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। তবে সরকারি প্রতিনিধিসহ ২৯ হাজার হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোড টু মক্কা ইনিশিয়েটিভের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর, সহজ ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হয়েছে। হজযাত্রীদের জন্য ডেডিকেটেড বিমান সার্ভিস দেওয়া হচ্ছে। হজযাত্রীদের সমস্ত ইমিগ্রেশন ফরমালিটিজ ঢাকা থেকেই সম্পন্ন হচ্ছে। বিমান প্রি হজে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা রুটে ৫১টি ও মদিনা রুটে ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি চট্টগ্রাম-মদিনা রুটে দুটি, সিলেট-জেদ্দা রুটে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া পোস্ট হজের ক্ষেত্রে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে ৫১টি ও মদিনা থেকে ১৪টি।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে। প্রি-হজের সময়সীমা ৫ জুন থেকে ৩ জুলাই এবং পোস্ট হজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই থেকে ১৩ আগস্ট।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর