শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত বিচারপতিগণের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুন, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত বিচারপতিগণের সাক্ষাৎ

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে রোববার (৫ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথ সাক্ষাৎ করেন।

     

    নতুন বিচারপতিগণকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর ফলে আপিল বিভাগের অনিষ্পন্ন মামলা নিষ্পত্তিতে গতি আসবে। রাষ্ট্রপতি আশা করেন বিচার বিভাগের ভাবমূর্তি ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারপতিগণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, করানোর মতো দুর্যোগ মুহূর্তেও জনগণ যাতে ন্যায় বিচার পায় সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।

     

    সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর