শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সীতাকুণ্ডে অগ্নি-দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা দিচ্ছে শ্রম মন্ত্রণালয়

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুন, ২০২২ ১১:৪৫ অপরাহ্ন

    সীতাকুণ্ডে অগ্নি-দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা দিচ্ছে শ্রম মন্ত্রণালয়

     শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বি এম কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নি-দুর্ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের জরুরিভিত্তিতে আজ রাতেই চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে।

    শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশে রোববার (৫ জুন) শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাসুদ করিম এবং উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী শ্রমিকদের জরুরি চিকিৎসায় আর্থিক সহায়তার চেক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। রোববার রাতেই চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২৯ জন শ্রমিককে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক দেয়া হবে। সোমবার সকাল থেকে আরো জরুরি চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হবে। এছাড়া এ দুর্ঘটনায় ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শ্রমিকদেরও আগামীকাল সহায়তা দেওয়া হবে। এ দুর্ঘটনায় আহত প্রত্যেক শ্রমিক এ সহায়তা পাবেন।

    এর আগে শ্রম প্রতিমন্ত্রী স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনায় যেসকল শ্রমিক নিহত হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেন। আহতদের চিকিৎসায় আরো সহায়তার প্রয়োজন হলে তাও দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর