শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জাতীয় বৃক্ষ রোপণ অভিযান-২০২২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুন, ২০২২ ১১:৫৯ অপরাহ্ন

    জাতীয় বৃক্ষ রোপণ অভিযান-২০২২ উদ্বোধন  করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ( ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২’ উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে।

    জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী গণভবনে তিনটি নিম, জাম ও শিমুল গাছের চারা রোপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. সাহাব উদ্দিন এমপি এবং উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি।
    ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ‘জাতীয় বৃক্ষ রোপন অভিযান’ এবং ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত ‘বৃক্ষমেলা-২০২২’ চলবে। এ বছরের প্রতিপাদ্য হলো- ‘বৃক্ষমেলা প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।

    বর্তমানে, দেশের ২২ দশমিক ৫০ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে এবং সরকার ২০৩০ সাল নাগাদ দেশের এই বনভূমি এলাকা বাড়িয়ে ২৫ শতাংশ করার লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তর (ডিওই) ও বন অধিদপ্তর এর মাধ্যমে জনসচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই দিনে ডিওই জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র বের করার পদক্ষেপ নিয়েছে। এছাড়াও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন করতে উৎসাহ দেয়ার জন্য নগরীর গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা ও সড়কগুলোতে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর