শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাজেটে শিক্ষাখাতে ২৫% বরাদ্দ দাবি জাতীয় শিক্ষক ফোরামের

    নিজস্ব প্রতিবেদক

    ৬ জুন, ২০২২ ০৭:১৪ পূর্বাহ্ন

    বাজেটে শিক্ষাখাতে ২৫% বরাদ্দ দাবি জাতীয় শিক্ষক ফোরামের

    জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, শিক্ষার আবকাঠামোগত উন্নয়ন,শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষকদের বেতন কাঠামোর বৈষম্য দূর করতে হলে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করতে হবে। অবহেলিত ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের যৌক্তিক দাবীসমূহ পূরণে শিক্ষামন্ত্রীকে আরও আন্তরিক হবার আহবান জানিয়ে আসন্ন বাজেটে  শিক্ষাখাতে ২৫% বরাদ্দের জোর দাবি জানান।

    রোববার বিকেলে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে "শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন ও জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে ২৫% বরাদ্দের দাবিতে" আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।  

    ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুফতী মহীউদ্দীন আকবর আলীর সভাপতিত্বে এবং নগর উত্তর সেক্রেটারি হাফিজুল হক ফাইয়াজ এর সঞ্চালনায় প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দীন খান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, দফতর সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন আযমী, নগর দক্ষিণের সেক্রেটারি মুফতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আমীর হোসাইন,ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা নূর হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করীমসহ নগর থানা নেতৃবৃন্দ।
     
    মাওলানা এবিএম জাকারিয়া বলেন, এসএসসির মত গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত যথার্থ হয়নি। নতুন প্রকাশিত পাঠ্যক্রমে ৯ম শ্রেণির পাঠ্যসূচিতে পর্যায়ক্রমে ইসলাম ও ধর্ম এই দুটি শব্দ বাদ দিয়ে 'মূল্যবোধ ও নৈতিক শিক্ষা' নামে পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হয়েছে যা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে।  

    তিনি কওমি মাদরাসার কথা উল্লেখ করে বলেন, সরকার হাইআতুল উলইয়া বোর্ডের মাধ্যমে দাওরাকে মাস্টার্সের মান দিয়েছে অথচ সেই কওমি মাদরাসা নিয়ে কথিত 'গণকমিশন' বিষোদগার করছে, দুদকে অভিযোগ করেছে যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। এব্যপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। শিক্ষক নেতৃবৃন্দ ঈদের আগেই বেসরকারি  শিক্ষকদের২৫ ভাগ বোনাসের পরিবর্তে শতভাগ বোনাস প্রদানের দাবি জানান।

     




    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৬ জুন, ২০২২ ০৭:১৪ পূর্বাহ্ন