ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এর উদ্বোধন হবে ৭ জুন, ২০২২ মঙ্গলবার। এবারের আয়োজন দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে।
ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে সকাল ১১টায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ। এছাড়া উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক (মার্কেটিং এন্ড কমিউনিকেশন), এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।
অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।