শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাষ্ট্রপতির সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুন, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ন

     রাষ্ট্রপতির সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজরা ডি অলিভেরা জুনিয়র।

    সাক্ষাৎকালে ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবদীন বাসসকে একথা জানান।

    রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খুবই উজ্জ্বল। দু'দেশের বিদ্যমান এ সম্ভাবনাকে কাজে লাগাতে উভয় দেশের সরকারি-বেসরকারি বিশেষ করে, ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের উপর জোর দেন রাষ্ট্রপতি  হামিদ। তিনি বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালন করায় ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর