শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিস্ফোরণের ঘটনা তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্র মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুন, ২০২২ ০৬:২৫ পূর্বাহ্ন

     বিস্ফোরণের ঘটনা তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্র মন্ত্রী

    স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাইছড়ির বিএম কনটেইনার ডিপো এলাকায় আগুন ও বিস্ফোরণের ঘটনায় কারও অবহেলা কিংবা গাফিলতি থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের মুখোমুখি করা হবে।  স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার সীতাকুন্ডে ডিপোতে বিস্ফোরণে আহতদের দেখতে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোনো অপরাধী পাড় পাবে না। যে অপরাধ করেছে, আইন অনুযায়ী তার বিচার হবে। এখানে যা ঘটেছে, সেটার বিচার হবে, তদন্ত হচ্ছে, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। সে যতবড় শক্তিশালী হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়’।

    এরআগে সোমবার দুপুরে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি সেখানে আগুন নির্বাপন ও উদ্ধার কাজে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

    পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ছিলেন সীতাকু-ের সংসদ সদস্য দিদারুল আলম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর