শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সমন্বয়ে ১৪ সদস্যের কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুন, ২০২২ ০৬:৪৬ পূর্বাহ্ন

    ‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সমন্বয়ে ১৪ সদস্যের কমিটি গঠন

    ‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক সমন্বয়ের জন্য ১৪ সদস্যের মূল কমিটি গঠন করা হয়েছে। গত রোববার সেতু বিভাগ থেকে এ কমিটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

    এছাড়া কমিটিতে সেতু সচিব মঞ্জুর হোসেন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সেতু বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন)।  

    এই কমিটি সুষ্ঠভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে গঠিত সকল উপকমিটির কার্যক্রম সমন্বয় এবং সার্বিক দিক-নির্দেশনা প্রাদান করবে। এছাড়াও কমিটি চাইলে প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

    বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু আগামী ২৫ জুন সকাল ১০ টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পদ্মার নামেই এই সেতু হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর