সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারাত্মক দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজখবর নিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাধীন রোগীদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। এসময় তিনি যথাযথ চিকিৎসা প্রদানে চিকিৎসকদের প্রতি আহবান জানান।
