শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ব্যবসায়ীকে হুমকির অভিযোগে টেলিটক এমডির বিরুদ্ধে জিডি

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুন, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ন

    ব্যবসায়ীকে হুমকির অভিযোগে টেলিটক এমডির বিরুদ্ধে জিডি

    গণমাধ্যমে দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এক ব্যবসায়ীকে হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করছেন টেলিটকের এমডি শাহাবউদ্দিন। এমন হুমকির পর রোববার (৫ জুন) রাজধানীর গুলশান থানায় টেলিটকের এমডির বিরুদ্ধে সাধারণ ডাইরি (জিডি) করেছেন ওই ব্যবসায়ী।

    গুলশান থানা সূত্রে জানা গেছে, রোববার (৫ জুন) গুলশান থানায় জিডি করেন ওই ব্যবসায়ী। এতে উল্লেখ করা হয়, এমডির রুমে বসেই আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা হয় আউট সোর্সিং জনবল নিয়োগের। ওইদিনই ব্যবসায়ীকে ওর্য়াক অর্ডার দিয়ে দেয়া হয়। এ ঘটনার এক সপ্তাহ পর মিটিং এবং সমঝোতার মাধ্যমে জনবল নিয়োগের বিষয়ে পত্রপত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়।

    জিডিতে আরো উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশের পর থেকেই এমডি শাহাবউদ্দিন ওই ব্যবসায়ীকে হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এছাড়া সমঝোতা সংক্রান্ত একটি অডিও কল রের্কডও ফাসঁ হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর