শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা

    উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুন, ২০২২ ০৭:১০ পূর্বাহ্ন

    উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।
    এসময় জনশুমারি ও গৃহগণনার বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সারাদেশে এ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনশুমারি ও গৃহগণনা  খুবই গুরুত্বপূর্ণ।  রাষ্ট্রপতি শুমারি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ।

    অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সংশ্লিষ্ট সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর