শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিআরইউ পরিদর্শন করলেন আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুন, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

    ডিআরইউ পরিদর্শন করলেন আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) পরিদর্শন করলেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ।  ৭ জুন, মঙ্গলবার তিনি ডিআরইউ আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এর উদ্বোধন করেন এবং পরবর্তীতে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এসময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব উপস্থিত ছিলেন।

    উদ্বোধনের পর তিনি ডিআরইউ’র নতুন স্থাপনা ‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’ পরিদর্শন করে। এসময় তার লেখা বই ‘মজার খেলা দাবা’ উপহার দেন।

    এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, এসকে রেজা পারভেজ ও তানভীর আহমেদ।

    অনুষ্ঠানে রাণী হামিদ তার দাবা খেলার অভিজ্ঞতা বিনিময় করেন এবং ডিআরইউ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    ১৯৭৭ সাল থেকে রাণী হামিদ বহু জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছেন। ১৯৪৪ সালে সিলেট জেলার একজন সমভ্রান্ত সৈয়দ পরিবারে রাণী হামিদ জন্মগ্রহন করেন। পিতা মহুরম সৈয়দ মমতাজ আলীর কাছেই তাঁর দাবায় হাতেখড়ি।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর