শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাপান

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুন, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন

     বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাপান

    ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বাংলাদেশে আরো ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাপান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে তিনি একথা জানান।

    ইতো নাওকি জানান, আগামী বছরের শেষ দিকে নির্বাচন হওয়ার কথা। এখনো ১৮ মাস সময় আছে। বাংলাদেশ সরকার নির্বাচন কমিশনের জন্য একটি নতুন আইন প্রণয়নসহ বেশকিছু ইতিবাচক পদক্ষেপ এরই মধ্যে নিয়েছে। তবে গতবার নির্বাচনে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তাই আগামীতে একটি ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে জাপান। বাংলাদেশের সরকারি কিছু কর্মকর্তাদের কাছে এরইমধ্যে জাপান সরকারের এ অবস্থান জানানো হয়েছে।

    ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর ‘কিছু উদ্বেগের কথা জানিয়ে’ জাপান দূতাবাস একটি বিবৃতি দিয়েছিল, সে কথা মনে করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, সেখানে মূল বিষয়টি ছিল নির্বাচন ঘিরে সহিংসতা। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা ‘অনেক বড়’ বলে মন্তব্য করেন ইতো নাওকি।

    বাংলাদেশে অর্থনীতি ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, জাপানের ৬৮ শতাংশ কোম্পানি এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে, কারণ তারা বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসার ভালো সম্ভাবনা দেখছে। জাপান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বিষয়টি মনে করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এদেশের মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৮০০ ডলারে দাঁড়িয়েছে। শিগগিরই এটা ৩ হাজার ডলারে পৌঁছবে।

    কভিডের কারণে বন্ধ হওয়া ঢাকা-নারিতা ফ্লাইট শিগগিরই চালু হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ঢাকা থেকে নারিতা সরাসরি ফ্লাইট শিগগিরই আবার চালু হবে। মহামারীর কারণে ফ্লাইট স্থগিত ছিল। আশা করছি, এ বছর সরাসরি ফ্লাইট চালু হবে। ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর