শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিআরইউ সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুন, ২০২২ ০৭:৫৫ অপরাহ্ন

     ডিআরইউ সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ

    পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের 'অনুসন্ধানী সাংবাদিকতা' বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
    আজ বুধবার রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


    ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) মো. মারুফ নাওয়াজ। বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশি: প্রকৌ.) মো: নজরুল ইসলাম। কর্মশালা সমন্বয় করেন ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।


    প্রধান আলোচক মনজুরুল আহসান বুলবুল এর আলোচনায় অনুসন্ধানী সাংবাদিকতা কি এবং অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব ও প্রতিবন্ধকতার বিভিন্ন বিষয় উঠে আসে।
    বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫৫ জন ডিআরইউ সদস্য এ কর্মশালায় অংশগ্রহণ করেন।


    আগামীতেও সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধির লক্ষে সময় উপযোগী আরো বিভিন্ন বিষয় নিয়ে ডিআরইউ ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কাজ করবে বলে জানান, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর