শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পাসপোর্ট করতে কেন তদন্ত করতে হবে: বিএমইটি ডিজি

    নিজস্ব প্রতিবেদক

    ১১ জুন, ২০২২ ০৮:০৯ পূর্বাহ্ন

    পাসপোর্ট করতে কেন তদন্ত করতে হবে: বিএমইটি ডিজি

    জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি বলেছেন, পাসপোর্ট করতে কেন মানুষের তদন্ত করতে হবে। সে বেঁচে আছে এটাইতো যথেষ্ঠ। একজন নাগরিক, সে পাসপোর্ট করবে এটা তার অধিকার। এজন্য তদন্ত করতে হবে কেন? সম্প্রতি এক আলোচনা সভায় বিএমইটি ডিজি এসব কথা বলেন।


    তিনি বলেন, একসসময় চুরি-ডাকাতি করে পালিয়ে যেতো, সেজন্য তদন্ত করত। এখন নাগরিক হিসেবে আমার পাসপোর্ট থাকা দরকার, এটা আমার অধিকার। আমি বিদেশে যাই বা না যাই। যখন ইমিগ্রেশন পার হবো তখন তদন্ত হতে পারে। তার আগে একটা কার্ড/পাসপোর্ট পেতে কেন তদন্ত করতে হবে। আমারতো এনআইডি আছে।

    শহীদুল আলম এনডিসি বলেন, সকল নাগরিকেরইতো পাসপোর্ট থাকা দরকার। হঠাৎ আমি অসুস্থ হতে পারি, বিদেশে যাওয়া লাগতে পারে। অথবা বেড়াতে যেতে ইচ্ছে হতে পারে। হঠাৎ ব্যবসায়িক প্রয়োজন লাগতে পারে। চাকরি নিয়ে বিদেশে যেতে হতে পারে। পড়তে যেতে হতে পারে। সেমিনারে অংশ নিতে হতে পারে। নানা কারণে বিশ্ব ঘোরার জন্য পাসপোর্ট দরকার। নাগরিককে আগেই থমকে দেওয়ার কারণ কি? এই পাসপোর্ট সহজ করে দিতে পারলে অনেক কিছুই সহজ হতে পারে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর