শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে : চীফ হুইপ

    নিজস্ব প্রতিবেদক

    ১১ জুন, ২০২২ ০২:০৬ অপরাহ্ন

     পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে : চীফ হুইপ

    জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন মাদারীপুরের শিবচরস্থ বাংলাবাজার ঘাট এলাকায় ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। এই সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। সেখানে ৩০ জুন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সমাবেশকে ঘিরে নৌপথে আগমনকারিদের সুযোগ সুবিধার জন্য বাংলাবাজার ঘাট এলাকায় নৌজেটি ও পন্টুনের সুবিধাদি বৃদ্ধি করা হবে।

    শনিবার মাদারীপুরের শিবচরস্থ বাংলাবাজার ঘাট এলাকা পরিদর্শনকালে চীফ হুইপ এসব কথা বলেন।

    এসময় উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, গর্বের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে; দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। ১০ লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে এখন এই উৎসবের দিকে।

    বাংলাবাজার ঘাট থেকে ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়ায় ফেরিঘাট চালু থাকবে। সারাদেশে ফেরির চাহিদা রয়েছে। আরো ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে।

    পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়াঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। শিমুলিয়ায় পর্যটন কেন্দ্রিক ইকোজোন গড়ে তোলা হবে। নদীকে থামিয়ে রাখা যাবেনা। নদী প্রবাহমান। নদীকে ঘিরে জীবন জীবিকা থামিয়ে দেয়া দেয়া যাবেনা। জীবন জীবিকা অব্যাহত থাকবে। কেউ বেকার থাকবেনা।


    নৌ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবেনা; বরং কর্মসংস্থান হবে। গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হচ্ছে। ৩৭টি নদী বন্দর এবং সমুদ্র বন্দরগুলোর উন্নয়ন, ৬ লেন ও ৪ লেনের সড়ক,  আকাশপথে কানাডাসহ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর দক্ষ প্রশাসকদের মধ্যে অন্যতম। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ নিরন্তর গতিতে এগিয়ে যাচ্ছে।
    মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক রহিমা বেগম এসময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর