শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ নভেম্বর, ২০২১ ০৮:১৭ অপরাহ্ন

    ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

    ইথিওপিয়ার মন্ত্রিসভা দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে যা, অনতিবিলম্বে কার্যকর হবে। এছাড়া রাজধানী আদ্দিস আবাবার প্রশাসন তার নাগরিকদের রাজধানী রক্ষার ব্যাপারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। তাইগ্রের উত্তরাঞ্চলীয় তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) যোদ্ধাদের হুমকির মুখে নাগরিকদের এ সতর্কবার্তা দেয়া হয়।

    গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন ফানা চ্যানেলে বলা হয়, দেশের বিভিন্ন জায়গায় টিপিএলএফ সন্ত্রাসীদের অরাজকতা হতে সাধারণ নাগরিকদের রক্ষার লক্ষ্য জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বছরখানেক ধরে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) নামের সংগঠনটি ফেডারেল সরকারের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ছয় মাসের জরুরি অবস্থার অনুমোদনের কারণে রাস্তা বন্ধ রাখা, পরিবহণ সেবা ব্যাহত হওয়াসহ অন্যান্য তৈরি হবে। জরুরি অবস্থা কার্যকরে নির্দিষ্ট এলাকায় সামরিক বাহিনীর অধীনে থাকবে।

    সন্ত্রাসীদের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকলে তাকে গ্রেপ্তারে আদালতের ওয়ারেন্টের দরকার হবে না। রাষ্ট্রীয় গণমাধ্যমে ব্রিফিংকালে বিচারমন্ত্রী গেডিওন টিমোথিওস বলেন, ইথিওপিয়ার টিকে থাকা, সার্বভৌমত্ত ও একতা একেবারে খাদের কিনারে। আমরা প্রচলিত আইন শৃঙ্খলা পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে বিপদ দূর করতে পারিনি।

    তিনি বলেন, যে কেউ জরুরি আইন ভাঙলে, সন্ত্রাসী দল টিপিএলএফকে আর্থিক সহায়তা ও নৈতিক সমর্থনসহ যেকোন ধরণের সহায়তা দিলে তাকে তিন থেকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হবে।


    গত কয়েকদিনে আমহারা এলাকার কৌশলগত দুটি গুরুত্বপূর্ণ শহর দেসি ও কম্বলচা দখল করে নেয় টিপিএলএফ। এরপর তারা রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিলে ইথিওপিয়ার সরকার জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত গ্রহণ করে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩ নভেম্বর, ২০২১ ০৮:১৭ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩ নভেম্বর, ২০২১ ০৮:১৭ অপরাহ্ন