শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • হজ এজেন্সিসমূহকে নির্ধারিত তারিখে বিমান টিকিট বুকিংয়ের নির্দেশনা

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ জুন, ২০২২ ০৭:১২ পূর্বাহ্ন

    হজ এজেন্সিসমূহকে নির্ধারিত তারিখে বিমান টিকিট বুকিংয়ের নির্দেশনা

    ২০২২ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে নির্ধারিত তারিখে দ্রুত বিমান টিকিট বুকিং নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
    ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা  দেয়।  

    এতে বলা হয়েছে, ১২ জুন ১টি মাত্র ফ্লাইটে আসন সংখ্যা-৩৯৫টি, এর মধ্যে খালি সিট রয়েছে ৯৬টি এবং ফিরতি ফ্লাইট ১৮-১৯ জুলাই। ১৪ জুন ১টি ফ্লাইটে আসন সংখ্যা-৩৯৫, এর মধ্যে খালি সিট রয়েছে ১৫৮টি এবং এর ফিরতি ফ্লাইট-১৮-১৯ জুলাই। ১৭ জুন ৪টি ফ্লাইট রয়েছে যার মোট আসন সংখ্যা ১ হাজার ৫৭২টি, এ পর্যন্ত ফ্লাইটগুলোতে খালি সিট রয়েছে-৬১৪টি এবং এসব ফ্লাইট ফিরবে ১৮-২০ জুলাই। ১৮ জুন ফ্লাইট রয়েছে ৪টি যাতে মোট আসন-১ হাজার ৫৯৬টি, এরমধ্যে খালি সিট রয়েছে ১ হাজার ৫৫৭টি, এসব ফ্লাইট ১৮-২১ জুলাই ফিরবে। ১৯ জুন ফ্লাইট সংখ্যা-৪, মোট আসন-১ হাজার ৬০৪, খালি সিট-১ হাজার ৪১৩, ফিরতি ফ্লাইট ১৮-২১ জুলাই। সর্বশেষ ২০ জুন ফ্লাইট সংখ্যা-৩টি, এর আসন সংখ্যা-১ হাজার ৫৯৬টি খালি সিট-১ হাজার ৫৫৭টি  রয়েছে এবং ১৮-২১ জুলাই এসব ফ্লাইট দেশে ফিরবে।

    উল্লেখ্য, সরকারের সাথে চুক্তি মোতাবেক সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবছর ২৩ হাজার ৫৪৫ জন হজযাত্রী বহন করবে।
    এদিকে ধর্ম মন্ত্রণালয়ের অপর এক প্রজজ্ঞাপনে বলা হয়েছে, এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনাধীন ১২ বছরের নিচে হজযাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োজন হবে না।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর