শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কুসিকে শান্তিপূর্ণ নির্বাচন, ৬০ শতাংশ ভোট পড়েছে : সিইসি

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ জুন, ২০২২ ০৮:৩৮ অপরাহ্ন

     কুসিকে শান্তিপূর্ণ নির্বাচন, ৬০ শতাংশ ভোট পড়েছে : সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে এবং এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

    বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা জানান।
    সিইসি বলেন, ‘সার্বিক দিক বিবেচনায় বলা যায়, কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে (কুমিল্লা) প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি।’

    ধীরগতিতে  ভোটগ্রহণ নিয়ে অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) স্লো ছিল না। যারা বয়স্ক ভোটার, তাদের একটু সমস্যা হয়েছে। ফলে ভোটগ্রহণে কিছুটা ধীরগতি ছিল। যারা ভোট দিতে অভ্যস্ত না, তাদের বুঝতে সময় লেগেছে। যারা ইভিএমে অভ্যস্ত, ভোট দিয়েছেন বুঝেছেন, তাদের ১৫ থেকে ৩০ সেকেন্ড লেগেছে। কেউ কেউ বলেছেন, ইভিএমের মাধ্যমে তাদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, যারা একটু বয়স্ক, তাদের জন্য ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অসুবিধা হয়েছে। সাধারণভাবে ইভিএমের মাধ্যমে ভোটটা ভালো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর