শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • যৌন হয়রানির ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন বেড়েছে

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জুন, ২০২২ ০৯:০৫ পূর্বাহ্ন

    যৌন হয়রানির ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন বেড়েছে

    নারীদের যৌন হয়রানির ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোনকলের সংখ্যা বেড়েছে। গত পাঁচ মাসে এমন অভিযোগের প্রতিকার চেয়ে দিনে গড়ে পাঁচটি ফোনকল ৯৯৯ নম্বরে এসেছে। ফোনকলের এই হার আগের বছরগুলোর চেয়ে বেশি।


    ৯৯৯-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে নারীদের বিরুদ্ধে সহিংসতার বিভিন্ন ঘটনায় প্রতিকার চেয়ে সারা দেশ থেকে ৮ হাজার ৪২টি ফোনকল এসেছে। তার মধ্যে যৌন হয়রানি-উত্ত্যক্তের প্রতিকার চেয়ে কল এসেছে ৭০৩টি।

    ২০২১ সালে এক বছরে নারীর প্রতি সহিংসতার ঘটনায় ১২ হাজার ১৬৯টি কল এসেছিল। এর মধ্যে ১ হাজার ৭১টি কল এসেছিল যৌন হয়রানির ঘটনায়। ২০২০ সালে ৯৯৯ নম্বরে নারীর প্রতি সহিংসতার অভিযোগে ৬ হাজার ৩৩১টি কল এসেছিল। তার মধ্যে ৮৯৫টি ছিল যৌন হয়রানিবিষয়ক।

    ২০১৯ সালে নারীর প্রতি সহিংসতার অভিযোগে ৩ হাজার ১১৫টি কল আসে। তার মধ্যে ৭৩১টি যৌন হয়রানির ঘটনায়। ২০১৮ সালে নারীর প্রতি সহিংসতার অভিযোগে ২ হাজার ২৯২টি কল আসে। এর মধ্যে ৬৯২টি কর ছিল যৌন হয়রানির প্রতিকার চেয়ে।
    ]

    ৯৯৯-এর ফোকাল পারসন (গণমাধ্যম ও জনসংযোগ) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, পথেঘাটে নারীদের উত্ত্যক্ত করাকে গুরুতর যৌন হয়রানি হিসেবে চিহ্নিত করেছেন উচ্চ আদালত। ৯৯৯ নম্বরে যৌন হয়রানি-উত্ত্যক্তের প্রতিকার চেয়ে কল এলে ঘটনাটি দ্রুত সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়। থানা থেকে ঘটনাস্থলে পুলিশ যায়। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।

    নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে নিজের অঙ্গ বা বস্তু দিয়ে নারী বা শিশুর যৌনাঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করলে, কোনো নারীর শ্লীলতাহানি করলে, সেই কাজ যৌনপীড়ন হিসেবে চিহ্নিত হবে। এ অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি ৩ থেকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৬ ধারায় ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

    সাম্প্রতিক সময়ে ৯৯৯ নম্বরে এ ধরনের অভিযোগে ফোনকলের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে আনোয়ার সাত্তার বলেন, কলের সংখ্যা বেড়েছে মানে যৌন হয়রানির ঘটনা বেড়ে গেছে, সেটা বলা যায় না। মানুষ আগের চেয়ে সচেতন হচ্ছে। তাই তারা ৯৯৯ নম্বরে ফোন করে প্রতিকার চাইছে। ৯৯৯ নম্বরে ফোন করে যে প্রতিকার পাওয়া যায়, সে তথ্য মানুষ বেশি করে জানছে। তাই দিন দিন এখানে ফোনকলের সংখ্যাও বাড়ছে। পথেঘাটে যৌন হয়রানির ঘটনা ঘটলে যেকোনো শ্রেণি-পেশার মানুষই এখন ৯৯৯ নম্বরে ফোন করছেন।

    জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) সংশ্লিষ্ট সূত্র জানায়, যৌন হয়রানির ঘটনায় প্রতিকার চেয়ে ৯৯৯ নম্বরে ভুক্তভোগী, তাঁদের মা-বাবা, আত্মীয়স্বজন, এমনকি এলাকাবাসী বা পথচারীরা ফোন করছেন।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর