শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সীতাকুণ্ডের দুর্ঘটনায় আহত চিকিৎসাধীনদের পাশে শ্রম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জুন, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ন

    সীতাকুণ্ডের দুর্ঘটনায় আহত চিকিৎসাধীনদের পাশে শ্রম প্রতিমন্ত্রী

    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নি-দুর্ঘটনায় আহত চিকিৎসাধীনদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখতে যান।

    বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। পরে তিনি শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চিকিৎসাধীন ১০ জনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন।

    এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার এ দুর্ঘটনায় নিহতদের স্বজন এবং আহতদের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সবাই সর্বোচ্চ সেবা পাচ্ছেন। তিনি বলেন, এ দুর্ঘটনায় যেসকল শ্রমিক চিকিৎসাধীন সবাই শ্রম মন্ত্রণালয়ের এ তহবিল হতে চিকিৎসা সহায়তা পাবেন। নিহত, আহত কোনো শ্রমিকই এ সহায়তা থেকে বঞ্চিত হবেন না।

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চট্টগ্রাম এবং ঢাকায় চিকিৎসাধীন এ পর্যন্ত ১৫৮ জন শ্রমিককে ৭৯ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

    এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর