শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আদমজী ই পি জেড-এ আগুন

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জুন, ২০২২ ০২:৪১ অপরাহ্ন

    আদমজী ই পি জেড-এ আগুন

    নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ই পি জেড-এ একটি গার্মেন্ট প্রতিষ্ঠানের নির্মাণ কাজ করার সময় শুক্রবার গ্যাস লাইন ফেটে আগুন লেগে গেছে। তবে আগুনে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    ঘটনার প্রত্যক্ষদর্শী আদমজী ই পি জেড এর শ্রমিক মামুন মিয়া জানান, ই পি জেড এর একটি খালি প্লটে ভবন নির্মাণের জন্য পাইলিং করছিলো পলমল গ্রুপের হামজা ফ্যাশন । পাইলিং মেশিনের চাপে শুক্রবার সকাল ৭টার দিকে গ্যাস লাইন ফেটে আগুন ধরে যায়। পাইলিং মেশিনটি মাটির ৩০-৪০ ফুট গভীরে চলে যায়। গ্যাসের লাইনের আগুন আট দশ তলা উঁচু হয়ে জ্বলতে থাকে। শুক্রবার হওয়ায় আজ ই পি জেড এর বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ।  অল্প কিছু প্রতিষ্ঠানে ওভার টাইম চলছে।  

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পাইলিং করতে গিয়ে গ্যাসের লাইনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনো কোনো হতাহতের খবর পাইনি।  তিতাস কতৃপক্ষকে খবর দেয়া হয়েছে।  
    বেলা সোয়া ১২টায় এ রিপোর্ট লেখার সময়  আগুন নেভানোর চেষ্টা চলছিলো। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর