শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মক্কায় আরও এক হজযাত্রীর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জুন, ২০২২ ১১:০৮ অপরাহ্ন

    মক্কায় আরও এক হজযাত্রীর মৃত্যু

    সৌদি আরবে পবিত্র হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মক্কায় মারা যাওয়া ব্যক্তির নাম মো. নুরুল আমিন। ৬৪ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি নোয়াখালী জেলায়।

    শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।  

    এর আগে গত ১১ জুন মো. জাহাঙ্গীর কবির (৫৯) নামে চাঁপাইনবাবগঞ্জের এক হজযাত্রী সৌদি আরবে মারা যান। চলতি হজ মওসুমে এ নিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হল সেখানে।

    সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পেয়েছেন।

    বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত ১৫ হাজার ৭২৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ৩৩৯ জন।

    বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৪২টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪টি, সৌদি এয়ারলাইন্স ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পাঁচটি ফ্লাইট পরিচালনা করে।

    হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে ৫ জুন। শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই, আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ অগাস্ট।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর