শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আইডিআরএর নতুন চেয়ারম্যান জয়নুল বারীর যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জুন, ২০২২ ১১:১৫ অপরাহ্ন

     আইডিআরএর নতুন চেয়ারম্যান জয়নুল বারীর যোগদান

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইডিআরএর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সরকারের সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগদান করেন তিনি। আগামী রোববার থেকে তিনি নতুন কর্মস্থলে কাজ শুরু করবেন বলে শুক্রবার জাগো কণ্ঠকে জানিয়েছেন।

    গত বুধবার ( ১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জয়নুল বারীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। আইডিআরএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে সর্বশেষ তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছিলেন।
     
    এর আগে মঙ্গলবার আইডিআরএর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এম মোশাররফ হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন। বুধবার মোশাররফ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ এবং তাঁর স্থলে জয়নুল বারীকে নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জয়নুল বারীকে আগামী তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগ দেওয়ার তারিখ থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর