শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বঙ্গবন্ধু ৭২ সালের সংবিধানে জনগণকে দেশের মালিক বানিয়েছেন: বিচারপতি খায়রুল হক

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জুন, ২০২২ ১০:৫৯ অপরাহ্ন

     বঙ্গবন্ধু ৭২ সালের সংবিধানে জনগণকে দেশের মালিক বানিয়েছেন: বিচারপতি খায়রুল হক

    ২১ গানের রচয়িতা বিশ্বখ্যাত সাংবাদিক কলামিস্ট বাংলার বিবেক অসাম্প্রদায়িক  বাংলাদেশ গড়ার কারিগর বঙ্গবন্ধুর আপনজন আব্দুল গাফ্ফার চৌধুরীর স্মরণে এক নাগরিক শোক সভার আয়োজন করে আব্দূল গাফ্ফার চৌধুরী স্মৃতি পরিষদ।

    শনিবার (১৮ জুন) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী সাবেক সংসদ সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক।

    শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত আব্দুল গাফ্ফার চৌধুরী স্মৃতি পরিষদের সদস্য সচিব ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা দৈনিক অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিউর রহমান, সাবেক রাষ্ট্রদুত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূইয়া, বাংলাদেশের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এস এম নজরুল ইসলাম, সুপ্রীমকোর্টের আইনজীবী সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ, আব্দুল গাফ্ফার চৌধুরী স্মৃতি পরিষদের প্রধান সমন্বয়ক জিয়াউর রহমান জাকির, সাংগঠনিক সম্পাদক এম এ জলিল, দপ্তর সম্পাদক আ স ম মোস্তফা কামাল, মেহেন্দীগঞ্জ সমিতি ঢাকার সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক বিপ্লব।

    প্রধান অতিথির ভাষণে বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, মহান নেতা শেরে বাংলা জমিদারী প্রথা বাতিল করে ও আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে বাংলাদেশের সাধারণ জনগণকে দেশের মালিক বানাতে পারেন নাই। কিন্তু গাফ্ফার চৌধুরী একুশে গানের মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধানের মাধ্যমে জনগণকে মালিকানা করেছেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে জিয়া এরশাদ দেশকে সংবিধানের বাহিরে পরিচালনা করেছে এবং অন্যায়ভাবে সাধারণ মানুষকে শাসন শোষন নির্যাতন করেছে। ইহা সংবিধান বিরোধী। তাই জাতির প্রয়োজনে জিয়া-এরশাদ এর শাসন আমল অবৈধ ঘোষিত হয়েছে এবং আগামী দিনে যাতে অবৈধ ক্ষমতা দখল না করতে পারে সেই জন্য এই রায় মাইল পলক হিসেবে কাজ করবে।

    তিনি বলেন, গাফ্ফার চৌধুরী সংবিধানের শাসন মানুষের অধিকার এবং দেশকে সঠিকভাবে পরিচালনার পথ দেখানোর লক্ষ্যে কলাম লিখেছেন বক্তিতা দিয়েছেন তার কাছে বাঙালি জাতি ঋণী আগামী দিনে গাফ্ফার চৌধুরীর আদর্শকে ধারণ করে বাংলাদেশের জনগণ চলবে এবং বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা প্রতিষ্ঠায় সংবিধান গণতন্ত্র ও আইনের শাসন মেনে চলবে। তবেই স্বার্থক হবে আব্দুল গাফফার চৌধুরীর আজকের আলোচনা সভা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর