শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত এনামুল তুরাগে গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ জুন, ২০২২ ১২:৩৬ অপরাহ্ন

    প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত এনামুল তুরাগে গ্রেফতার

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখ মো. এনামুল হক (৫৩)।

    শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

    রোববার এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান এ সব তথ্য জানান।
    এএসপি ইমরান খান জানান, বহুল আলোচিত গোপালগঞ্জের কোটালী পাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এনামুলকে গ্রেফতার করা হয়েছে।

    রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

    এদিকে, ডিএমপি'র তুরাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো, মেহেদী হাসান আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান,  প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক এক  আসামিকে শনিবার রাতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান, এখন সে র‌্যাবের হেফাজতে রয়েছে। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর