শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাত ৮টার পর যেসব দোকান খোলা রাখা যাবে

    নিজস্ব প্রতিবেদক

    ২০ জুন, ২০২২ ০৯:০০ পূর্বাহ্ন

     রাত ৮টার পর যেসব দোকান খোলা রাখা যাবে

    বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আজ সোমবার (২০ জুন) থেকে সারা দেশে রাত ৮ টার পর  দোকান, বিপণি বিতান  খোলা রাখা যাবে না। রোববার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

    তবে  যে সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধারার বিধানাবলী প্রযোজ্য হবে না, সেগুলো হচ্ছে: ‘(ক) ডক, জেটি, স্টেশন অথবা বিমান বন্দর এবং পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস (খ) প্রধানতঃ তরি-তরকারী, মাংস, মাছ, দুগ্ধ জাতীয় সামগ্রী, রুটি, পেষ্ট্রি, মিষ্টি এবং ফুল বিক্রির দোকান (গ) প্রধানতঃ ঔষধ, অপারেশন সরঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসা সংক্রান্ত  প্রয়োজনীয় সামগ্রীর দোকান (ঘ) দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সমপানের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান (ঙ) প্রধানতঃ তামাক, সিগারেট, পান-বিড়ি, বরফ, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান, এবং দোকানে বসে খাওয়ার জন্য হালকা  নাশতা বিক্রির খুচরা দোকান (চ) খুচরা পেট্রোল বিক্রির জন্য পেট্রোল পাম্প এবং মেরামত কারখানা নয় এমন মোটর গাড়ীর সার্ভিস ষ্টেশন  (ছ) সেলুন  বা কেশ প্রসাধনীর দোকান (জ) যে কোন ময়লা নিস্কাশন অথবা স্বাস্থ্য ব্যবস্থা (ঝ) যে কোন শিল্প, ব্যবসা বা প্রতিষ্ঠান যাহা জনগণকে শক্তি, আলো-অথবা পানি সরবরাহ করে। তবে শর্ত থাকে যে, একই দোকান অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যদি একাধিক ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয় এবং তাহাদের (ঞ) ক্লাব, হোটেল, রেঁস্তোরা, খাবার দোকান, সিনেমা অথবা থিয়েটার অধিকাংশ তাহাদের প্রকৃতির কারণে এই ধারার অধীন অব্যাহতি পাওয়ার যোগ্য তাহা হলে সমগ্র দোকান বা বাণিজ্য প্রতিষ্ঠানটির ক্ষেত্রে উক্তরূপ অব্যাহতি প্রযোজ্য হবে’।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর