শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • তিন সন্তানের বাবা-মাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুন, ২০২২ ১২:৪৭ পূর্বাহ্ন

    তিন সন্তানের বাবা-মাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় তিন সন্তানের জন্মদানকারী মহিলা পদ্মা সেতুর উদ্বোধনের স্মরণে তার ছেলের নাম স্বপ্ন এবং দুই মেয়ের নাম পদ্মা ও সেতু রাখায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

    প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক সোমবার বিকেলে বন্দর থানাধীন নবীগঞ্জের বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুটির বাবা-মায়ের হাতে তিনটি সোনার চেইন, প্রতিটি এক তোলা, ফলমূল ও জামাকাপড় তুলে দেন।

    প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    শুক্রবার সকালে নারায়ণগঞ্জের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এনি বেগম (২৪) তিন সন্তানের জন্ম দেন। মা ও তার বাচ্চারা ভালো আছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর