শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুন, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন

     বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আজ মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। সকাল ৮টায় তিনি ঢাকা থেকে রওনা দেবেন। হেলিকপ্টার থেকে নেত্রকোনা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। এরপর তাকে বহনকারী হেলিকপ্টার সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ বিষয়ে সিলেট বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গলবার (আজ) সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা দেবেন।  সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন সিলেট সার্কিট হাউজে। সেখানে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সার্কিট হাউজে তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।’

    এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেট নগরীর রাস্তাঘাট মেরামত করা হচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর