শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুন, ২০২২ ০৮:২৪ অপরাহ্ন

    দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ -এ আক্রান্ত হয়েছেন।

    প্রতিমন্ত্রীর করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে সরকারি কর্মচারি হাসপাতালে নমুনা জমা দেয়া হয়। পরে আরটি-পিসিআর টেস্টে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

    প্রতিমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন।

    উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং ৩০ জানুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর