শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শরীরকে ফিট রাখতে ইয়োগা অনুসরণের গুরুত্ব বেড়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুন, ২০২২ ১১:১৬ অপরাহ্ন

    শরীরকে ফিট রাখতে ইয়োগা অনুসরণের গুরুত্ব বেড়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রাচীন ভারতে মানুষ আত্মিক এবং আধ্যাত্মিক বিকাশের জন্য ইয়োগা অনুশীলন করতো। বর্তমানে নানামূখী অস্থিরতার কারণে সুস্থতা এবং শরীরকে ফিট রাখার জন্য ইয়োগা অনুসরণের গুরুত্ব বেড়েছে।

    প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার বিকেলে হামদর্দ  বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে (গজারিয়া) ৮ম আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী  বলেন, ২০২২ সালের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য হলো " মানবতার জন্যে ইয়োগা "। করোনা ভাইরাস মহামারীর সময় মানুষকে সুস্থ ও নিরাপদ রাখতে যোগ ব্যায়াম কতটা সাহায্য করেছিল সেটাও এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন, একজন মানুষ নিজের বিচার, বুদ্ধি, বিবেক এর সঠিক ব্যবহার করার নিয়মগুলো ইয়োগার মাধ্যমে জানতে পারে। ইয়োগা শেখায়  অহিংসা, সত্য, অন্যের সম্পদে লোভ না করা, সংযম এবং প্রয়োজনের অতিরিক্ত মজুদ না করা। মূল্যবোধের শিক্ষা গুলো ইয়োগা প্রতিদিনের জীবন যাপনের ব্যবহারিক কাজকর্মের মধ্য দিয়ে  শিখিয়ে দেয়।

    জাতীয় অধ্যাপক ও ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ডক্টর এ কে আজাদ খান এর  সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, এমপি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলরপ্রফেসর ড. মোহাম্মদ আমানুল্লাহ,হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর  ড. মোহাম্মদ আমানুল্লাহ,  শিক্ষক লে. ক. (অব.) অধ্যাপক জহিরুল ইসলাম, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেন্দর সিং, গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম,  মুন্সি গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম ।

    অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন ভারত সরকারের আইয়ুশ মন্ত্রণাল‌য়ের প্রতিনিধি- প্রফেসর ড. মোনাওয়ার হোসাইন কাজমী।

    অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী যোগ ব্যায়াম অনুশীলনে অংশ গ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর