শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদ্মা সেতুর দুই প্রান্তে দুই থানার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুন, ২০২২ ১১:২২ অপরাহ্ন

     পদ্মা সেতুর দুই প্রান্তে দুই থানার উদ্বোধন

    পদ্মা সেতু উদ্বোধনের তিন দিন আগেই দুই প্রান্তে ‘পদ্মা সেতু দক্ষিণ থানা’ এবং ‘পদ্মা সেতু উত্তর থানা’র উদ্বোধন হয়েছে। পদ্মা সেতু এলাকার নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম তদারকিতে থাকবে এ দুই থানা।

    মঙ্গলবার (২১ জুন) বিকেলে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুই থানার কার্যক্রমের উদ্বোধন করা হয়। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে থানা দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রাজধানী ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের সহজ যোগাযোগের জন্য নির্মিত পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে।

    পরদিন ভোর থেকে এই সেতু সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইতোমধ্যে পদ্মা সেতু দিয়ে চলাচলের টোল এবং যাত্রীবাহী বাসগুলোর ভাড়া নির্ধারণ করেছে সরকার।

    দেশের বৃহত্তম এই সেতুকে ঘিরে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর