শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো চাল, টাকা এবং প্যাকেট খাবার বরাদ্দ

    নিজস্ব প্রতিবেদক

    ২২ জুন, ২০২২ ১০:০৪ অপরাহ্ন

    বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো চাল, টাকা এবং প্যাকেট খাবার বরাদ্দ

    বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরনের লক্ষ্যে বুধবার আরো  ১৮'শ মেট্রিক টন চাল,১.৫ কোটি টাকা এবং ২৪ হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দিয়েছে সরকার । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ এ বরাদ্দ প্রদান করা হয় ।

    বরাদ্দকৃত জেলা সমূহের মধ্যে সিলেট জেলার জন্য ৬'শ মেট্রিকটন চাল এবং ১০ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । সুনামগঞ্জ জেলার জন্য ৪'শ মেট্রিকটন চাল এবং ১০ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । হবিগঞ্জ জেলার জন্য ১'শ মেট্রিকটন চাল ২০ লক্ষ নগদ টাকা এবং ২ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । মৌলভীবাজার জেলার জন্য ২'শ মেট্রিক টন চাল এবং ৫০ লক্ষ নগদ টাকা । নেত্রকোনা জেলার জন্য ২'শ মেট্রিক টন চাল এবং ৫০ লক্ষ নগদ টাকা । কুড়িগ্রাম জেলার সংখ্যা ২'শ মেট্রিকটন চাল এবং ২০ লক্ষ নগদ টাকা । জামালপুর জেলার জন্য ১'শ মেট্রিক টন চাল,১০ লক্ষ নগদ টাকা এবং ২ হাজার অন্যান্য খাবারের প্যাকেট ।

    এর আগে ‍‍দেশের ১১ টি জেলায় সাম্প্রতিক বন্যায়  মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসকদের অনুকূলে ১৭ মে থেকে ২০ জুন পর্যন্ত ২,২২০ মেট্রিক টন চাল, তিন কোটি ৮৬ লক্ষ টাকা এবং ৭১ হাজার শুকনো  ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে ।

    এর মধ্যে রয়েছে সিলেট জেলায় এক হাজার দুই'শ মেট্রিকটন চাল,এক কোটি ৬৩ লক্ষ টাকা এবং ২৫ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । সুনামগঞ্জ জেলায় ৭২০ মেট্রিক টন চাল, এক কোটি ৪৮ লক্ষ টাকা এবং ১৭ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । নেত্রকোনা জেলায় দুইশত মেট্রিক টন চাল, ৩০ লক্ষ টাকা এবং ৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । রংপুর জেলায় তিন হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । নীলফামারী জেলায় ৫ লক্ষ টাকা এবং ৩ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । কুড়িগ্রাম জেলায় ১০ লক্ষ টাকা এবং এক হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । হবিগঞ্জ জেলায় ১০ লক্ষ টাকা এবং ২ হাজার শুকনো অন্যান্য খাবারের প্যাকেট । মৌলভীবাজার জেলায় একশত মেট্রিক টন চাল, ১০ লক্ষ টাকা এবং ২ হাজার শুকনো অন্যান্য খাবারের প্যাকেট । শেরপুর জেলায় ১০ লক্ষ টাকা এবং ৪ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । জামালপুর জেলায় ৪ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট । কিশোরগঞ্জ জেলায় ২ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট ।

    বরাদ্দকৃত ত্রাণকার্য (নগদ) অর্থ শুধুমাত্র আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর