শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদ্মা সেতুর উদ্বোধনীতে ১৫ সেতুর টোল মওকুফ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ জুন, ২০২২ ০৬:৩৮ অপরাহ্ন

    পদ্মা সেতুর উদ্বোধনীতে ১৫ সেতুর টোল মওকুফ

    বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানায়,পদ্মা সেতুর উদ্বোধনের দিন ২৫ জুন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ জোনের আরও ১৫টি সেতুর টোল আদায় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট এড়াতে টোল মওকুফের এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন (২৫ জুন) খুলনা জোনের আওতাধীন খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরী ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) থেকে টোল আদায় মওকুফ করা হল। যানজটমুক্ত রাখার উদ্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে।

    এর আগে পদ্মা সেতু উদ্বোধনের দিন যানজট এড়াতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আরিয়াল খাঁ সেতুর টোল আদায় না করার কথা জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর