শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বন্যার্ত মানুষের নিরাপত্তায় পুলিশ অবিরাম কাজ করছে : আইজিপি

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জুন, ২০২২ ১০:৫৪ অপরাহ্ন

    বন্যার্ত মানুষের নিরাপত্তায় পুলিশ অবিরাম কাজ করছে : আইজিপি

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বন্যাদুর্গত এলাকায় মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ অবিরাম কাজ করছে।

    আজ বৃহস্পতিবার সিলেটের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজ আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার ও মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

    আইজিপি বলেন, পুলিশ তার নির্ধারিত দায়িত্বের পাশাপাশি বন্যার শুরু থেকেই বানভাসি মানুষকে উদ্ধার, থানাভবনে মানুষকে আশ্রয় দেওয়াসহ বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পুনর্বাসনে কাজ করছে পুলিশ। বন্যাদুর্গত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের নিরাপত্তায় পুলিশ অবিরাম কাজ করছে।

    ড. বেনজীর আহমেদ আরও বলেন, সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় কত মানুষ ঘরবাড়ি ফেলে এসেছেন- পুলিশ তাদের সেদিকে নজর রাখবে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনপ্রতিনিধি, গ্রামবাসী, প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে। বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হচ্ছে। পাহাড়ে বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

    এর আগে সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসেন ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আইজিপি  সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট স্কুল মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। সেখানে তিনি বানভাসিদের মাঝে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা প্রদান করেন।

    পরে বন্যা কবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করে বিশ্বম্ভপুর থানায় আশ্রয় নেয়া বন্যার্ত লোকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
    এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ ও সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের পদস্থ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর