শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদ্মা সেতুর আদলে প্রস্তুত জনসভা মঞ্চ

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ জুন, ২০২২ ০৯:১০ অপরাহ্ন

    পদ্মা সেতুর আদলে প্রস্তুত জনসভা মঞ্চ

    স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে শেষ প্রস্তুতি। সেতুর উদ্বোধনের পর মাদারীপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই পদ্মা সেতুর আদলে সাজানো হয়েছে জনসভার মঞ্চ। মঞ্চের ঠিক সামনে পানিতে ভাসছে বিশালাকৃতির নৌকা।

    শুক্রবার (২৪ জুন) জনসভাস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরির কাজ শেষ। চলছে সাজসজ্জার কার্যক্রম। নেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ের কড়া নিরাপত্তা।

    সেতু উদ্বোধন উপলক্ষে এবারের জনসভাও আনা হয়েছে বেশ নতুনত্ব। প্রধানমন্ত্রী যে মঞ্চে বক্তব্য দেবেন— মঞ্চ ঘেঁষেই সামনে তৈরি করা হয়েছে ‘প্রতীকী পদ্মা সেতু’। সামনেই তৈরি করা হয়েছে অস্থায়ী লেক। লেকে ভাসছে বিশালাকৃতির নৌকা।

    জনসভা ঘিরে তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে আলোকসজ্জা করা হয়েছে। সভাস্থলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশাল এ আয়োজন ঘিরে পদ্মা পাড়ের মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ।

    জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ১০ লাখ মানুষের সমাগম হবে। সভাস্থলে ৫০০ অস্থায়ী শৌচাগার, ভিআইপিদের জন্য আরও ২২টি শৌচাগার, সুপেয় পানির লাইন, ৩টি ভ্রাম্যমাণ হাসপাতাল, নারীদের আলাদা বসার ব্যবস্থা, প্রায় ২ বর্গকিলোমিটার আয়তনের সভাস্থলে দূরের দর্শনার্থীদের জন্য ২৬টি এলইডি মনিটর, ৫০০ মাইকের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া নদীপথে আসা মানুষের জন্য ২০টি পন্টুন তৈরি করা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর