শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্বের উদাহরণ : যুক্তরাষ্ট্র

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ জুন, ২০২২ ০৬:৪৬ পূর্বাহ্ন

    পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্বের উদাহরণ : যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্র পদ্মা সেতুকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগের উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেছে।
    শুক্রবার মার্কিন দূতাবাসের জারি করা একটি মিডিয়া নোটে বলা হয়েছে, "পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে, বাণিজ্য বৃদ্ধি করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে।"

    বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।
    এখানে মার্কিন মিশন বলেছে, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জনগণ এবং পণ্যকে দক্ষতার সাথে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন অবকাঠামো তৈরি করা গুরুত্বপূর্ণ।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী ঋণ বা যেকোনো ধরনের অনুদান গ্রহন না করে অভ্যন্তরীণ অর্থায়নে নির্মিত ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু শনিবার উদ্বোধন করবেন। অর্থ মন্ত্রণালয় এ সেতু নির্মানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ৩০,০০০ কোটি টাকা ঋণ প্রদান করে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর