শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ জুন, ২০২২ ১১:০৭ অপরাহ্ন

    পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তটির স্মরণে একটি স্মারক ডাকটিকিট, একটি স্মারকপত্র ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন।

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন সংযোগ কর্মকর্তা এম শেফায়েত হোসেন বাসসকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫০ টাকা মূল্যমানের চারটি স্মারকপত্র এবং ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।’

    প্রধানমন্ত্রী স্ব-অর্থায়নে দেশের বৃহত্তম মেগা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডাকটিকিট, উদ্বোধনী খাম, স্যুভেনির শীট এবং ডাটা কার্ড অবমুক্ত করেন। তিনি এসময় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।

    এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জোব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. ফয়জুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

     শেফায়েত বলেন, ডাকটিকিট, উদ্বোধনী খাম, স্মারকপত্র ও ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো এবং পরবর্তীতে সারা দেশের অন্যান্য জিপিওসহ প্রধান পোস্ট অফিসে পাওয়া যাবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর