শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদ্মা সেতুতে প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুন, ২০২২ ১২:০৪ পূর্বাহ্ন

    পদ্মা সেতুতে প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

    যানচলাচল শুরু হওয়ার প্রথম দিনেই স্বপ্নের পদ্মা সেতুতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আলমগীর (২৫) ও ফজলু (২৪)।

    রোববার (২৬ জুন) রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

    এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। আহতদের পাশে রক্ত দেখা যায়। এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

     
    হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু জয়দেব জানান, তারা সবাই ঢাকার নবাবগঞ্জে থাকেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকার বাসিন্দা এবং বিদেশফেরত ফজলু হরিশকুল এলাকায় থাকেন।
     
    তিনি আরও জানান, পদ্মা সেতু খুলে দেয়ায় আজ তারা তিনটি মোটরসাইকেলে ৬ বন্ধু সেখানে ঘুরতে যান। তারা দুটি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান। আর তাদের পেছনের মোটরসাইকেলে ছিলেন ওই ২ জন। কিছুক্ষণ পর এ দুর্ঘটনার খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানে আহত দুই বন্ধুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

     ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।

    উল্লেখ্য, শনিবার দেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আজ রোববার সকাল ৬ টা থেকে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। শুরু থেকেই টোল প্লাজায় মোটরসাইকেলের ব্যাপক ভিড় দেখা যায। সারাদিন এ সংখ্যা আরও বেড়ে যায়। অনেকে সেতুতে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন থামিয়ে ফটোসেশন করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর