শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • হজ মিশনের মুচলেকায় মুক্তি, এজেন্সিকে শোকজ

    মদিনায় গিয়ে ভিক্ষা করায় বাংলাদেশি হজযাত্রী গ্রেপ্তার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৭ জুন, ২০২২ ০৮:৪৩ পূর্বাহ্ন

    মদিনায় গিয়ে ভিক্ষা করায় বাংলাদেশি হজযাত্রী গ্রেপ্তার

    পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে ভিক্ষা করার অভিযোগে মদিনায় এক বাংলাদেশি গ্রেপ্তার হন। পরবর্তীতে তাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনে সৌদিস্থ বাংলাদেশ হজ মিশন। এই হজযাত্রীর নাম মতিয়ার রহমান, তার বাড়ি মেহেরপুরে। তিনি ধানসিড়ি ট্রাভেল এয়ার সার্ভিস (হজ লাইসেন্স নং-৭৩৭) নামের একটি এজেন্সির মাধ্যমে হজে গিয়েছিলেন।

    এ ঘটনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির বিরুদ্ধে ‘কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না’ তার  জবাব দিতে নোটিস দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত শোকজ নোটিস সূত্রে জানা গেছে, ২২ জুন সৌদি স্থানীয় সময় আনুমানিক বিকেল ৫টার দিকে মদিনায় ভিক্ষা করতে গিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন মেহেরপুরের মতিয়ার রহমান। এ ঘটনা জানার পর সৌদিতে বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় গিয়ে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। মতিয়ার রহমান নিজের টাকার ব্যাগ ছিনতাই হওয়ার নাটক সাজিয়ে সেখানে ভিক্ষা করছিলেন। এই হজযাত্রীর বসবাসের জন্য  বাড়ি-হোটেলের ব্যবস্থাও করেনি ধানসিড়ি ট্রাভেল এয়ার সার্ভিস। একইসঙ্গে এই হজযাত্রীকে  গাইড করার মতো কোনও মোনাজ্জেম ছিল না ।

    এ ঘটনায় ধানসিড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের  (হজ লাইসেন্স নং-৭৩৭) স্বত্বাধিকারী আল মামুনকে দেয়া ধর্ম মন্ত্রণালয়ের নোটিসে বলা হয়েছে,  আপনার পরিচালিত ধানসিড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব ৩  দিনের মধ্যে মন্ত্রণালয়ে  জমা দিতে হবে। অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই এজেন্সির এ কার্যক্রমের কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা ব্যাহত হয়েছে। সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে,  যা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর পরিপন্থী।

    হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)  শীর্ষ নেতার বলছেন, এ ঘটনায় সংশ্লিষ্ট এজেন্সির কঠোর শান্তি হওয়া উচিত। এসব ঘটনায় কঠোর শাস্তি না হলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

    এ বিষয়ে জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, এ বিষয়ে আমরা অবগত হয়েছি। এজেন্সির বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি, সাংগঠনিক ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর